• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুর পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটজন কারাগারে

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
মেহেরপুর পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটজন কারাগারে
মেহেরপুর পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটজন কারাগারে

মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম ম্যাসেঞ্জার নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে ৮ জনের কারাদন্ড হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারী) দুপুরে মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদেও প্রত্যেককে ৩ দিন করে কারা দন্ডাদেশ দেওয়া হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি এই দন্ড দেন।।

দন্ডপ্রাপ্তরা হল, শেরপুর জেলার একরামুল আলীর ছেলে রাকিবুল হাসান মজিদ, নাজিমুদ্দিনের ছেলে গোলজার হোসেন, নীলফামারী জেলার নুরুল হকের ছেলে আরিফুল ইসলাম, দিনাজপুর জেলার মোটা বাবুর ছেলে শ্যামল চন্দ্র, গিরিশ চন্দ্রের ছেলে খগেন চন্দ্র, রংপুরের মৃত আব্দুল মোল্লার ছেলে রকিবুল ইসলাম, গাইবান্ধার নুরুন্নবী মিয়ার ছেলে নূর মওলা, ঝিনাইদহের দিলিপ দেবনাথের ছেলে দেবনাথ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মিটার রিডার কাম মেসেঞ্জার পদে জনবল নিয়োগের জন্য মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি আজ লিখিত পরীক্ষার আয়োজন করে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৮ জনকে প্রক্সি হিসাবে শনাক্ত করেন কর্তৃপক্ষ। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের একটি দল ওই ৮ জনকে আটক করেন।

দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় তাদেরকে দোষী সাব্যস্ত করে ৩ দিন করে কারাদন্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে দন্ডিতদেরকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category