• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুর থেকে প্রতারণায় হাতিয়ে নেওয়া টাকাসহ মোবাইল উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
মেহেরপুর থেকে প্রতারণায় হাতিয়ে নেওয়া টাকাসহ মোবাইল উদ্ধার
মেহেরপুর থেকে প্রতারণায় হাতিয়ে নেওয়া টাকাসহ মোবাইল উদ্ধার

মেহেরপুরে প্রতারণার মাধ্যমে মোবাইল ব্যাংকিং থেকে হাতিয়ে নেয়া ৯৭ হাজার টাকা ও চুরি হওয়া ৪৭ টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কনফারেন্স রুমে ভূক্তভোগীদের হাতে এ মোবাইলফোন ও টাকা তুলে দেন পুলিশ সুপার রাফিউল আলম।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার কামরুল আহসান, ডিবি পরিদর্শক সাইফুল ইসলামসহ ডিবি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তারা।
পুলিশ সুপার বলেন, অনেকেই মুঠোফোন চুরি ও বিকাশে ভূলক্রমে টাকা চলে যায়। অথচ তারা সে টাকা ও মুঠোফোনের আশা ছেড়েইে দেন। তারা যদি সংশ্লিষ্ট থানায় একটি সাধারাণ ডাইরি করেন। তাহলে অবশ্যই সেই টাকা উদ্ধার করবে পুলিশ। গেল ৫ মাসে হারিয়ে যাওয়া এসব মুঠোফোন ও টাকা উদ্ধার করা হয়েছে। এজন্য পুলিশ সদস্যদের ধন্যবাদও দেন তিনি।
মুঠোফোন চুরি বা ভূলক্রমে টাকা চলে গেলে হতাশ না হয়ে সংশ্লীষ্ট থানায় যাওয়ার পরামর্শ দেন তিনি।
উদ্ধার হওয়া টাকা ও চুরি হয়ে যাওয়া মুঠোফোন ফিরে পেয়ে খুশি ভূক্তভোগীরা। এতে করে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরো বাড়বে বলে মনে করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category