• শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে মেহেরপুরে মহান মে দিবস পালিত গাংনীতে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেহেরপুর থানা চত্বরে বোমা বিস্ফোরণে দুই শিশু আহত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
মেহেরপুর থানা চত্বরে বোমা বিস্ফোরণে দুই শিশু আহত
মেহেরপুর থানা চত্বরে বোমা বিস্ফোরণে দুই শিশু আহত

মেহেরপুর সদর থানা চত্বরে বোমা বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বেলা সাড়ে১১ টার দিকে থানা চত্বরের মসজিদের পাশে খেলতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় তারা।
আহতরা হচ্ছে- থানা পাড়ার নাসিমের ছেলে সাইদ হোসেন(১১) ও গোভিপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে রুবেল হোসেন(১০)। পুলিশ আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে শিশু সাইদ হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক অমৃত সরকার জানান, শিশু রুবেল অনেকটা আশঙ্কামুক্ত। তবে আহত শিশু সাইদের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
থানায় আগত কয়েক জন জানান, হঠাৎ বোমা বিষ্ফোরণ ঘটে। সাথে সাথে দুটি শিশুর চিৎকার শুনতে পাবার পরপরই পুলিশ সদস্যরা দুটি শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বোমা দুটি পুলিশে উদ্ধারকৃত না দুষ্কৃতিদের রেখে যাওয়া তা নিয়ে কোন মন্তব্য করেনি পুলিশ। তবে পরিত্যক্ত বোমা বিষ্ফোরণ ঘটেছে বলে স্বীকার করছেন।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আজমল হোসাইন জানান, শিশু দুটি থানা চত্বরে খেলতে গিয়ে পরিত্যক্ত অবস্থায় বোমা দেখতে পায়। প্লাস্টিকের টেপ ছাড়াতে গিয়ে ইটের উপর আঘাত করায় বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় তারা আহত হয়। থানা চত্বরে বোমার অবস্থান সম্পর্কে জানা ছিল না বলেও জানান তিনি। ইতোমধ্যে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category