• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়কসহ ৪ জন গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়কসহ ৪ জন গ্রেফতার
মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়কসহ ৪ জন গ্রেফতার

অপারেশন ডেভিল হান্ট

অপারেশন ডেভিল হান্টের আওতায় মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুলসহ মুজিবনগর থানা পুলিশের অভিযানে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা। তাদের নামে মুজিবনগর থানায় মামলা রয়েছে।

মুজিবনগর থানা সুত্রে জানা গেছে, অপারেশন ডেভিল হান্টের আওতায় বৃহষ্পতিবার দিনগত রাতের বিভিন্ন সময়ে মুজিবনগর থানার একাধিক টিম অভিযান চালায়। এসময় মুজিবনগর উপজেলা কৃষক লীগের সহ সভাপতি আরোজ আলী (৫০), মহাজনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাহেল আহম্মেদ (৩১) এবং বাগোয়ান ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেনকে (৪৮) গ্রেফতার করা হয়। একই অভিযানে শুক্রবার দুপুরে মুজিবনগর কমপ্লেক্স এলাকা থেকে গ্রেফতার করা হয় মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আরিফুল এনাম বকুলকে (৫২)।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতার হওয়া ৪ জনই একটি মামলার আসামি। তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category