• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
মেহেরপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
মেহেরপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মেহেরপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাসানুজ্জামান হিরোকের উদ্যোগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের নতুন বাস টার্মিনালে জেলা শ্রমিক দলের কার্যালয়ে এই দোয়া মাফফিলের আয়োজন করা হয়।

জেলা শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড মারুফ আহাম্মেদ বিজন।

এসময় বক্তারা বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা জানার জন্য আজ সারা পৃথিবীর মানুষ অপেক্ষা করছে। আমাদের সৌভাগ্য যে আমরা সেই নেত্রীর দল করি। তিনি কিন্তু এখন আর বিএনপির মধ্যে আবদ্ধ নেই। তার এই অসুস্থতাই প্রমাণ করেছে আসলেই তিনি এই দেশের একমাত্র ঐক্যের প্রতীক। দলমত নির্বিশেষে তার প্রতি সকলের গভীর ভালোবাসায় প্রমাণ করে তিনি আর দলের সীমারেখায় আবদ্ধ নেই।

বক্তারা আরও বলেন, আমরা চাই ঐক্য। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হোক। রাজনীতি করুক। মানুষ যাকে ভোট দেবে সে জিতুক। কিন্তু সেই জয়পরাজয়ের মধ্যে হিংসা-প্রতিহিংসা, খুনখারাবি, রাজনৈতিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি এগুলো যেন আর না হয়। এই আশা-আকাঙ্খা নিয়ে একটা নতুন ধরণের রাজনীতি আমরা করতে চাই। সেই নতুন ধরণের রাজনীতির নেতৃত্ব দেবেন বেগম খালেদা জিয়া। যে রাজনীতিতে হবে সকল মানুষের সমান অধিকার। অতীতের সকল গ্লানি দূরে ঠেলে দিয়ে আমরা একটা ভালোবাসার বাংলাদেশ, একটা আলোকিত বাংলাদেশ গড়তে চাই।

তাই বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে আমরা সকলেই দোয়া করবো। যেন তিনি আবারও এই বাংলাদেশের সেবা করার সুযোগ যেন আল্লাহপাক তাকে দেন। তাহলে আমরা এই বাংলার মানুষ যে আশা আকাঙ্খা নিয়ে আছি তা পূরণ হবে।

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসিম খানের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক কালু, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তুষার, বিএনপি নেতা আব্দুস সাত্তার মুক্তা, হাসানুজ্জামান হিরোক, মনিরুল ইসলাম মনিসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রমুখ। পরে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category