• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনসহ ৮ নেতা কারাগারে

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১০ মার্চ, ২০২৪
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনসহ ৮ নেতা কারাগারে
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনসহ ৮ নেতা কারাগারে

সরকার বিরোধী অন্তর্ঘাত কার্যকলাপের অভিযোগে দায়ের কৃত মামলায় জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণসহ ৮জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

অন্যান্যরা হচ্ছেন, জেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা ছাত্রদল সভাপতি আকিব জাভেদ সেনজিদ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, আমঝুপি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজ।

রোববার (১০ মার্চ) দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে গেলে বিজ্ঞ বিচারক আবু বক্কর সিদ্দিক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

জানা গেছে, ২০২৩ সালে সরকার বিরোধী আন্দোলন ও অন্তর্ঘাত কার্যকলাপের অভিযোগে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়। এ মামলায় বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে তারা জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category