নবনির্বাচিত মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাংনীর পৌর বিএনপির কমিটির নেতৃবৃন্দ। আজ সোমবার সন্ধ্যায় জাভেদ মাসুদ মিল্টনের ঢাকাস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গাংনী পৌর বিএনপি’র নবনির্বাচিত সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাডাম সুমন, এনামুল হক, মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সভাপতির সাথে সাক্ষাৎকালে রাজনৈতিক বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা হয়। আগামীতে জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ ও গাংনী পৌরসভা নির্বাচনী বিষয়ক দিকনির্দেশনামুলক আলোচনা করা হয়।