• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে স্কুল ছুটির পর ভেতরেই তালাবদ্ধ শিশু: আড়াই ঘণ্টা পর উদ্ধার নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত কমিটিকে সংবর্ধনা

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত কমিটিকে সংবর্ধনা
মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত কমিটিকে সংবর্ধনা

মেহেরপুর জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে শহরের সেভেন সিন্স রেষ্টুরেন্টে সংবর্ধনার আয়োজন করা হয়। ক্যাপ্টেন (অব:) গনিউল আজমের পক্ষ থেকে নবগঠিত আহবায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন,সদস্য সচিব অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, অধ্যাপক ফয়েজ মোহাম্মদ উপস্থিত ছিলেন। এসময় নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দরা।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওমর ফারুক লিটন, যুগ্ম সম্পাদক কাজী মিজান মেনন, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুর রহমান লাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহাবুব সানি, জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category