১০ দফাসহ উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবী মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানী, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মেহেরপুরে জেলা বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯মে) দুপুর সাড়ে ৩ টার দিকে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এড্যা.জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগাঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষক নেতা জাকির হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সিনিয়ার সহ-সভাপতি আলমগীর খান ছাতু, জাভেদ মাসুদ মিল্টন, সহ-সভাপতি ওমর ফারুক লিটন, যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, সদর উপজেলা সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন।
এসময় নেতারা বলেন,এই সরকারের অধীনে কোন নির্বাচন নয়, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নতুবা বাধ্য করা হবে সরকারকে পদত্যাগ করতে। অতএব রাজপথ দখলে নেওয়ার জন্য নেতাকর্মীদের আহবান জানান।