• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি পুনর্বিবেচনার দাবিতে গাংনীতে গণমিছিল

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি পুনর্বিবেচনার দাবিতে গাংনীতে গণমিছিল
মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি পুনর্বিবেচনার দাবিতে গাংনীতে গণমিছিল

মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি পুনর্বিবেচনার দাবিতে গাংনীতে পথসভা ও গণমিছিল করেছে বিএনপির একাংশ। রবিবার বিকেলে জেলা আহবায়ক কমিটির সদস্য ও গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের গাংনীস্থ কার্যালয়ের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়।

জেলা আহবায়ক কমিটির সদস্য ও গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাসুদ অরুন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন, মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজওয়ানুল হক ইমন, মেহেরপুর জেলা যুবদলের সহ-সভাপতি মফিজ উদ্দিন। পথসভা শেষে গণমিছিলটি হাসপাতাল বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন যে, বর্তমান কমিটি অবৈধ। এই অবৈধ কমিটি যদি জেলা, উপজেলা, ইউনিয়ন কমিটি তৈরি করে তাহলে আমরা তা মানবো না। আমরাও নতুন কমিটি ঘোষণা করব। আগামী ৭ তারিখ মেহেরপুর জেলার ০৩ টি উপজেলায় বর্তমান কমিটির বিপক্ষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category