• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির আনন্দ মিছিল

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির আনন্দ মিছিল
মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির আনন্দ মিছিল

মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের টিএন্ডটি এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আহবায়ক কমিটির সদস্য সচিব কামরুল ইসলামের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়।

জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওমর ফারুক লিটনের নেতৃত্বে আনন্দ মিছিলটি বড় বাজার এলাকায় পৌছালে মিছিলে যোগদান করেন জেলা বিএনপির নব গঠিত কমিটির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন ও যুগ্ম আহবায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।

মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, সাবেক সদস্য ও শিক্ষক ঐক্যজোটের সাধারণ সম্পাদক জাকির হোসেন, কেন্দ্রীয় যুবদলের আইসিটি বিষয়ক সম্পাদক প্রিন্স ইমরান, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুল হক লাভলু, সাধারণ সম্পাদক কাউসার, আইন বিষয়ক সম্পাদক এহান উদ্দিন মনা, সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জমান স্বপন, জেলা জিয়া মঞ্চ আহবায়ক অ্যাড.নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান বিপ্লু, সদস্য সচিব মনিরুল ইসলাম মনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি প্রমুখ।

মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতা-কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category