• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

মেহেরপুর জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
মেহেরপুর জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন
মেহেরপুর জেলা প্রশাসকের কারাগার পরিদর্শন

মেহেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। মঙ্গলবার (৪ জুলাই) সকালের দিকে জেলা কারাগার পরিদর্শন করেন তিনি।

জেলা প্রশাসক কারাগারে পৌঁছলে তাকে জেল সুপার মনির আহমেদ জেলা ম্যাজিস্ট্রেটকে স্বাগত জানান। এ সময় কারারক্ষীদের একটি চৌকষ দল জেলা ম্যাজিস্ট্রেটকে গার্ড অনার প্রদান করেন।

পরে তিনি কারাগারের বিভিন্ন ওয়ার্ড, কারা হাসপাতাল, রন্ধনশালা, ভিজিটরদের অপেক্ষাগার পরিদর্শন করেন ও বন্দীদের সাথে কথা বলেন। তিনি কারাবন্দীদের জন্য আন্ত:ওয়ার্ড খেলাধুলা আয়োজন, ভালমানের খাবার পরিবেশন, তাদের নিয়মিত নৈতিক শিক্ষা প্রদান ও বিকল্প আয় বর্ধক কার্যক্রম গ্রহণ করার জন্য জেল সুপারকে নির্দেশনা প্রদান করেন। পরে তিনি পরিদর্শন বইয়ে পরিদর্শন স্বাক্ষর করেন।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিউজা উল জান্নাহ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category