মেহেরপুর জেলা ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক এ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেল ৫টায় মেহেরপুরের সেভেন সেন্স রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় পরবর্তীতে সভা জেলা ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিক এ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে ডা. আব্দুস সালামকে সভাপতি ও খালিদ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা , সহ-সভাপতি (সদর) বিধান চন্দ্র নাথ, সহ-সভাপতি (মুজিবনগর) জাহিদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক (সদর) শাহিনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক (গাংনী) হাফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক আবু আক্তার করণ, সহ-দপ্তর সম্পাদক রাশেদ আবু জাফর, অর্থ সম্পাদক শিমুল , সহ-অর্থ সম্পাদক রায়হান উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক সুখি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমরান পারভেজ, প্রচার সম্পাদক মেহেদী হাসান সাগর, লাইসেন্স বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, নির্বাহী সদস্য আসিফ আহসান, জাকারিয়া, মন্টু।
এছাড়াও উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন ডা. আবু তাহের সিদ্দিকী, ডা. পারভেজ হাসান রাজা, আব্দুল লতিব, ডা. মিজানুর রহমান, ডা. জেপি আগরওয়ালা।
সভায় বক্তারা সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন এবং জেলার স্বাস্থ্যসেবা খাতে স্বচ্ছতা ও গুণগতমান নিশ্চিত করার আহবান জানান।