• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুর জেলা এপেক্স ক্লাবের সভাপতি ভুট্টো-সম্পাদক নাফিউল

Reporter Name
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
মেহেরপুর জেলা এপেক্স ক্লাবের সভাপতি ভুট্টো-সম্পাদক নাফিউল
মেহেরপুর জেলা এপেক্স ক্লাবের সভাপতি ভুট্টো-সম্পাদক নাফিউল

২০২৬ সালের জন্য মেহেরপুর জেলা এপেক্স ক্লাবের জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষনা করা হয়। মেহেরপুর ও চুয়াডাঙ্গা এপেক্স ক্লাবের যৌথ আয়োজনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

জুলফিকার আলী ভুট্টোর সভাপতিত্বে বর্তমান সভাপতি রফিকুল আলম বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, এপেক্স বাংলাদেশের জাতীয় কমিটির ন্যাশনাল এক্সটেনশন ডাইরেক্টর এপেক্সিয়ান শাহনাজ পারভীন সেতু, চুয়াডাঙ্গা এপেক্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদরুদ্দীন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গেস্ট অব অনার এপেক্স ক্লাব ডিস্ট্রিক্ট – ০৬ এর ডিজি অ্যাডভোকেট আমির হামজা। অনুষ্ঠানের প্রধান অতিথি মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন বা ভাল কাজ করতে হলে নিজেকে ভাল হতে হবে এবং পরিবারের ভিতর থেকেই ভাল কাজের উদাহরণ সৃষ্টি করতে হবে। মানুষ হিসেবে সমাজের কম সুবিধাপ্রাপ্ত মানুষের পাশে থাকতে হবে। সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করতে হবে। ভাবতে হবে পরিবার, সমাজ ও রাষ্ট্র আমাদের অনেক দিয়েছে এখন আমাদের কে রাষ্ট্রের জন্য, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করতে হবে। তিনি এপেক্স এর তিনটি মুলমন্ত্র সার্ভিস, সিটিজেনশীপ ও ফেলোশীপ এর কথা স্বরণ করে এপেক্সিয়ানদের কাজ করার আহবান জানান।

আগামী বছরের জন্য নির্বাচিত কমিটির প্রতি আহবান জানান, ভাল কাজের মাধ্যমে আপনারা দায়িত্ব পালন করবেন। তিনি পরিবেশের জন্য ক্ষতিকর পার্থেনিয়াম গাছের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করেন ও এটাকে সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজের মানুষকে সচেতন হওয়ার আহবান জানান। তিনি এপেক্সিয়ানদের প্রতি পার্থেনিয়াম নিষিদ্ধ ও এর মুল উৎপাটনে সামাজিক আন্দোলনে শরীক হওয়ার আহবান জানান। আলোচনা শেষে দ্বিতীয় পর্বে এপেক্স ক্লাব অব মেহেরপুরের ২০২৬ সালের জন্য সভাপতি হিসেবে বিশিষ্ট সংগঠক জুলফিকার আলি ভুট্টো এবং সাধারণ সম্পাদক হিসেবে তরুন সংগঠক নাফিউল ইসলামকে নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category