• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত
মেহেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপরে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের আয়োজনে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সমাবেশের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী বিএএম।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা জজ কোর্টের পিপি পল্লব ভট্টাচার্য, মুজিবনগর সরকারকে গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্য আজিমুদ্দিন ও আনসার উদ্দিন। জেলা সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অংশ নেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ১২ টি বাইসাইকেল ও ২৮ টি ছাতা পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category