• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুর জেনারেল হাসপাতালে সেনাবাহিনীর অভিযানে ৫ দালাল আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
মেহেরপুর জেনারেল হাসপাতালে সেনাবাহিনীর অভিযানে ৫ দালাল আটক
মেহেরপুর জেনারেল হাসপাতালে সেনাবাহিনীর অভিযানে ৫ দালাল আটক

বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুর ক্যাম্পের একটি বিশেষ দল মেহেরপুর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৫ দালালকে আটক করেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে  অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-দিঘীরপাড়ার ছোটফু নাঈমের ছেলে নাজিম হোসেন, চক্রপাড়ার রবিউল ইসলামের ছেলে উজ্জ্বল হোসেন, মোহর আলীর ছেলে সানোয়ার হোসেন,সদর উপজেলার শ্যামপুর গ্রামের বকুল আলীর ছেলে ইমরান হোসেন ও গোপালপুর গ্রামের মান্নান হোসেনের ছেলে শাকিল হোসেন।

সেনা ক্যাম্প সূত্রে প্রকাশ, দীর্ঘদিন ধরে এ চক্রটি হাসপাতালের সেবা গ্রহণকারীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আসছিল। অভিযানের সময় তাদের হাতে-নাতে আটক করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের সত্যতা স্বীকার করে তারা।

আটককৃতদের পরবর্তীতে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়। সেনা ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় এবং অপরাধ দমনে সেনাবাহিনী সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। সন্ত্রাস, মাদক, ছিনতাই, জুয়া, দালাল চক্রসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং একটি দালালমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category