• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুর জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
মেহেরপুর জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান
মেহেরপুর জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান

মেহেরপুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিক চরিত্র গঠনে উদ্বুদ্ধকরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ অক্টোবর) সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেহেরপুর জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ভার্চুয়াল) মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মুনীরের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদির মিয়া, জেলা শিক্ষা অফিসার মোঃ আব্বাস উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ করিম।

অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া কৃতি ছাত্রছাত্রীদের মাঝে একটি বই, একটি কলম ও একটি পানি খাওয়ার মগ উপহার দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category