• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৫ মে, ২০২৫
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ
মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। মেহেরপুর সড়ক বিভাগের আওতায় ক্ষতিগ্রন্থ ও সরু কালভার্ট পুনঃনির্মাণের কাজ চলমান থাকায় সিদ্ধান্ত নেয় সওজ।

সওজ সুত্রে জানা গেছে, মেহেরপুর সড়ক বিভাগের আওতাধীন কুষ্টিয়া (ত্রিমোহনী)-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ (আর-৭৪৫) আঞ্চলিক মহাসড়কের ৪৩ কিলোমিটারের গাংনী উপজেলাধীন মালশাদহ নামক স্থানে পুরাতন কালভার্টের স্থলে নতুন কালভার্ট নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে। ফলে উক্ত কালভার্টটি নির্মাণকালীন সময়ে কুষ্টিয়া হতে মেহেরপুর অথবা মেহেরপুর হতে কুষ্টিয়ার মধ্যে বালু বহনকারী ট্রাক, পাথর বহনকারী ট্রাক, বাসসহ অন্যান্য ভারী যানবাহন সমূহ গাংনী বাজার হতে হাটবোয়ালিয়া হয়ে বামুন্দি সড়কটি বিকল্প সড়ক হিসাবে ব্যবহার করার করতে হবে।

সাময়িকভাবে গাংনী বাজার হতে হাটবোয়ালিয়া হয়ে বামুন্দি সড়কটি বিকল্প সড়ক হিসাবে ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছেন সড়ক বিভাগ। সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সওজ কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category