সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নধারা তুলে ধরতে মেহেরপুরের কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করলেন যুব মহিলা লীগ নেত্রী সৈয়দা মোনালিসা ইসলাম। এ সময় তিনি সেখানে বিদেশগামী প্রশিক্ষার্থীদের মাঝে সরকারের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরেন। মঙ্গলবার দুপুরে প্রশিক্ষনার্থীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর টিটিসির অধ্যক্ষ আরিফ হোসেন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের নেত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম। সভায় প্রামান্য চিত্রের মাধ্যমে সরকারের সাফল্য ও উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়।
এ সময় তিনি বলেন, টিটিসির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে এখন শত শত নারী-পুরুষ বিদেশ গমন করছে। এতে যেমন খরচ কম হচ্ছে, তেমনি দক্ষ হয়ে বিদেশে যাচ্ছেন তারা। ফলে প্রতরণার শিকার কম হচ্ছে। সরকারের এসকল সাফল্য সাধারণ মানুষের মাঝে তুলে ধরার আহ্বান জানান তিনি।