• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুর ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
মেহেরপুর ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মেহেরপুর ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম (শায়খে চরমোনাই) সহ নেতৃবৃন্দের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ ও মেরুদন্ডহীন সিইসি’র পদত্যাগের দাবীতে মেহেরপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জুন) বিকেলে বিক্ষোভ মিছিল শেষে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, এমন একটি কঠিন সময় যাচ্ছে, যে সময়ে মসুলমানরা লাঞ্চিত হচ্ছে। ১৯৭১ সালে স্বাধীন হয়েছিলাম, আমরা স্বাধীনভাবে চলার জন্য। এই মসুলমানরা যেন স্বাধীনভাবে চলতে পারে, ঈমান নিয়ে চলতে পারে। কিন্তু আজ আমরা কি পেলাম।

আজ বাংলার জমিনে সেই স্বাধীনতা মসুলমানের নেই। মসুলমান পরাধীনতার কালিতে আক্রান্ত হয়ে পড়েছে। আজকে মসুলমানের উপর আক্রমণ হচ্ছে, ওলামে কেরামগণ লাঞ্চিত হচ্ছে। আমরা আর কত দেখবো ওলামে কেরামগণ লাঞ্চিত মুখ। সমাবেশে বক্তারা সিইসি’র পদত্যাগ দাবী করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) প্রভাষক মোঃ খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন মেহেরপুর জেলা শাখার সভাপতি মোঃ আশরাফ সাহাজান, ইসলামী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম করিম প্রমুখ। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category