• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে ৫১ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
মেহেরপুরে ৫১ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মেহেরপুরে ৫১ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেহেরপুরে ৫১ তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা জেলা পর্যায়ের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে স্টেডিয়ামে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এ আয়োজন করে।

জেলা শিক্ষা অফিসার আব্বাসউদ্দীনের সভাপতিত্বে এবং সহকারী পরিদর্শক ওয়াসিম আকরামের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার নাসরিন সুলতানা, আবির আনসারী, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুর রহিম।
এছাড়াও জেলা ট্রেনিং কোর্ডিনেটর মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম, মুজিবনগরের একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিম, গাংনী উপজেলার একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুমসহ বিভিন্ন শিক্ষা অফিসের প্রধানসহ মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী উপজেলায় বিজয়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কাবাডি, সাতার ও দাবা এই তিনটি ইভেন্টে জেলার তিন উপজেলায় যারা বিজয়ী হয়েছেন তারা আজ জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। প্রধান অতিথি স্টেডিয়াম মাঠে শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে তিনি আনুষ্ঠানিকভাবে জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের তাদের শারীরিক ও মানসিক ভাবে উপযুক্ত হবে। জয় পরাজয় বড় কথা নই, খেলায় অংশগ্রহণ বড় কথা। সবাইকে শৃঙ্খলতার সাথে খেলায় অংশগ্রহণের আহবান জানান। খেলাধুলায় ভবিষ্যতে আরও বেশী সংখ্যাক শিক্ষাথীদের অংশগ্রহণের আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category