• রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেহেরপুরে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
মামলা
মেহেরপুরে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

মেহেরপুরে পেঁপে ও মাল্টা খাওয়ার লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টা অভিযোগে মাইনুল ইসলাম(৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভূগীর পিতা।

গতকাল সোমবার (১৯-সেপ্টেম্বর) মাঠে পাকা পেঁপে ও মাল্টা খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টা করে। ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত মাইনুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার টেঙ্গারমাঠ গ্রামের শিশিরপাড়ার ইছাহক আলী ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,৫ম শ্রেণী পড়ুয়া ওই স্কুল ছাত্রীকে পাকা পেঁপে ও মাল্টা খাওয়ানোর নাম করে মাঠে ডেকে নিয়ে যাই মাইনুল ইসলাম। মাঠে নিয়ে ধর্ষণ চেষ্টা করলে ওই স্কুল ছাত্রীর আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে মাইনুল ইসলাম পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। মাইনুল ইসলাম তিন সন্তানের জনক ও পেশায় একজন দিনমজুর। তার বিরুদ্ধে ইতিপূর্বে আরো নানা অভিযোগ রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বৈকণ্ঠপুর ক্যাম্প এর ইনচার্জ এসআই আব্দুল মতিন জানান, ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০( সংশোধিত২০০৩) এর ৯ এর ৪(খ) একটি মামলা দায়ের করেন।যার মামলা নং-৩২,তারিখ-২০.০৯.২০২২ইং।

পুলিশ ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে, মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পূর্ণ করে। পরে বিকেলের দিকে তাকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর কাছে নিলে ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করা হয়।

মেহেরপুর সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত মাইনুল ইসলামকে আটকের জন্য চেষ্টা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category