• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েন গাংনী পৌরসভার বাজেট ঘোষণা ২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ

মেহেরপুরে ২টি ইটভাটা বন্ধ, ৯ লাখ টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
মেহেরপুরে ২টি ইটভাটা বন্ধ, ৯ লাখ টাকা জরিমানা
মেহেরপুরে ২টি ইটভাটা বন্ধ, ৯ লাখ টাকা জরিমানা

মেহেরপুরে দুইটি ইটভাটা বন্ধের নির্দেশ ও নয় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১১ মার্চ) পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় জহুরুল ব্রিকস ও এসবিআর ব্রিকস নামে ২টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

অবৈধভাবে ইটভাটা পরিচালানার দায়ে ভাটা মালিকদের কাছ থেকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয় । অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) গাজী মুয়ীদুর রহমান ও পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোজাফফর হোসেন খান।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মেহেরপুর জেলার শতাধিক ইটভাটায় ইট প্রস্তুত ও বিক্রি করা হচ্ছে। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযানের অংশ হিসেবে এই দুটি ভাটা বন্ধ ও জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করে ভাটা পরিচালনা করে আসছিল ভাটা দুটি।

সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জামাল উদ্দিনের নেতৃত্বে একটি টিম ও পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category