• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে হারানো ৯২টি মোবাইল ও ৫৫ হাজার টাকা হস্তান্তর

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
মেহেরপুরে হারানো ৯২টি মোবাইল ও ৫৫ হাজার টাকা হস্তান্তর
মেহেরপুরে হারানো ৯২টি মোবাইল ও ৫৫ হাজার টাকা হস্তান্তর

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৯২টি মোবাইল ফোন ও ৫৫ হাজার টাকা উদ্ধার করেছে মেহেরপুরে জেলা পুলিশ। উদ্ধারকৃত মোবাইল টাকাগুলো আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার (২০ জানুয়ারী) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিসেম্বর ২০২৫ মাসে মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জেলার তিনটি থানায় সাধারণ ডায়েরিভুক্ত হারানো মোট ৯২টি মোবাইল ফোন উদ্ধার করে। এছাড়াও ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ অর্থ ও বিকাশের মোট ৫৫ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। একই সময়ে ১৩টি ফেসবুক আইডি রিকভারি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মেহেদি হাসান দিপু, ওসি (ডিবি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও উপকারভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category