• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে হত্যা মামলায় এক ব্যক্তির আট বছরের সশ্রম কারাদন্ড

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২ মে, ২০২৩
মেহেরপুরে হত্যা মামলায় এক ব্যক্তির আট বছরের সশ্রম কারাদন্ড
মেহেরপুরে হত্যা মামলায় এক ব্যক্তির আট বছরের সশ্রম কারাদন্ড

মেহেরপুরে পূর্ব শত্রুতা জেরে সুমন (৩৫) হত্যা মামলায় একজনের আট বছরের সশ্রম কারাদন্ড ও ১০ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ছয় মাসের কারাদ- দিয়েছে আদালত। মঙ্গলবার (২ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচার রিপতি কুমার বিশ্বাস এ আদেশ দেন।

মামলার বিবরনে জানা যায়, ২০১৫ সালে গাংনী উপজেলার কাজিপুর ব্রিজ বাজার থেকে কাজ সেরে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ওই গ্রামের রিফিউজি পাড়ার আব্দুল আওয়াল, কাচারি পাড়ার শামিরুল ইসলামসহ কয়েকজন সুমনকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্বক জখম করে।

স্থানীয়রা সুমনকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে,পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এঘটনায় সুমনের বাবা হয়ে গাংনী থানায় দু’জন নামধারী ও কয়েকজনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং- জিআর ১৮৪/১৫ তারিখ-১৫-০৬-১৫। এঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মুক্তার হোসেন একজন আসামি করে আদালতে মামলার চার্জশিট দাখিল করেন।

১৪ জন স্বাক্ষীর সাক্ষ্য প্রদান করে। এতে আসামী আব্দুল আওয়াল দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৮ বছর সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ দেন। মামলায় সরকারি পক্ষের আইনজীবি ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. কাজী শহিদুল হক ও আসামী পক্ষের আইনজীবি ছিলেন অ্যাড. এ.কে.এম শফিকুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category