• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে স্বর্ণের বারসহ দু’জন আটক

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
আটক-২-
মেহেরপুরে স্বর্ণের বারসহ আটক-২

মেহরপুরে ৬টি স্বর্ণের বারসহ মাসুদ ও কানিজ ফাতিমা লিপি নামে দুইজনকে আটক করেছে পুলিশ। আটক মাসুদ নারায়নগঞ্জের বন্দর থানার মদনপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ও আটক কানিজ ফাতিমা লিপি ঢাকা মগবাজারের শেখ আশরাফুল কবিরের স্ত্রী।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টার সময় মেহেরপুর শহরের প্রধান সড়কের বড় বাজর মোড়ে জোসনা বেকারির সামনে থেকে তাদেরকে আটক করে ।

মেহেরপুর থানা পুলিশ জানান, ঢাকা থেকে আজ ভোর রাতে তারা মেহেরপুরে এসে পৌছায়। তারা ২টি করে স্বর্ণের বার একত্রিত করে কাল টেপে প্যাচানো অবস্থায় তিনটি প্যাকেটে ৬ স্বর্ণের বার বহন করে মেহেরপুরে নিয়ে আসে।  তারা শহরের বাসস্ট্যান্ড থেকে রিক্সাযোগে কাথুলী বাস স্ট্যান্ডের উদ্দেশে রওনা দেয়। পথমধ্যে জোসনা বেকারির সামনে থেকে তাদের আটক করা হয়।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্য রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা হতে মেহেরপুর হয়ে ভারতে স্বর্ণ পাচারের সময় মেহেরপুরের জোসনা বেকারির সামনে থেকে মাসুদ ও কানিজ ফাতিমা লিপিকে আটক করা হয়।

তাদের তল্লাশি করে ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ৫৪ লক্ষ টাকা। আসামিদের নামে মামলা প্রক্রিয়াধীন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category