• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে স্বদেশ প্রত্যাবর্তনকারী অবসরপ্রাপ্ত সামরিক সদস্য কল্যাণ কমিটির সম্মেলন অনুষ্ঠিত

বির্বতন প্রতিবেদক
Update : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
rbt

মেহেরপুরে স্বদেশ প্রত্যাবর্তনকারী অবসরপ্রাপ্ত সামরিক সদস্য কল্যাণ কমিটির চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টম্বর) বেলা ১১ টার সময় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের সমন্বয়ে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সরকারের কাছে বিভিন্ন দাবী এবং মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবী তুলে ধরে বক্তব্য রাখেন অনারারি ক্যাপ্টেন একেএম ফজলুল হক। সার্জেন্ট মোহাম্মদ লফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া অঞ্চলের ভেড়ামারা সভাপতি সিনিয়র অফিসার আব্দুস সামাদ, বরিশাল জেলা সভাপতি সার্জেন্ট শাহজাহান আলী, দিনাজপুর জেলা সভাপতি ওহিদুজ্জামান, জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক সফিউল ইসলাম, ল্যান্স কর্পোরাল শাহাদত আলী, খুলনা বিভাগের সার্জেন্ট মোছাঃ হাসিনা বেগম। এসময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সামরিক সদস্যদের ভুমিকা তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। অবসরপ্রাপ্ত সকল সামরিক সদস্যদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেবার দাবী জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category