• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
পুরস্কার বিতরণ
মেহেরপুরে স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হয়ে ওঠো আগামীর গ্রান্ডমাস্টার এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গত শনিবার শুরু হওয়া স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জীবন মানেই কিন্তু যুদ্ধ। জীবনে আনন্দ থাকবে, দুঃখ থাকবে। এমন কোন মানুষের জীবন নেই, যেখানে দুঃখ নেই শুধুই সুখ আছে। জীবনে বরং দুঃখ বেশি সুখ কম। সেক্ষেত্রে দাবা খেলার জন্য ধৈর্য প্রয়োজন, মেধার প্রয়োজন, লেগে থাকার বিষয়টি প্রয়োজন। এবং সেটি আমরা এই খেলার মধ্যদিয়ে অর্জন করতে পারি।

পুরস্কার বিতরণ

পুরস্কার বিতরণ করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুজ্জামান ভূইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, সাবেক ছাত্রনেতা ও জেলা পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. আব্দুস সালাম, আন্তর্জাতিক দাবা বিচারক রুমানা ফেরদৌস প্রমুখ।

তিন দিন ব্যাপী এই প্রতিযোগিতায় মোট ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে গাংনী প্রি-ক্যাডেট হাইস্কুল, ২য় স্থান অধিকার করে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়, ৩য় স্থান অধিকার করে মোহাম্মদপুর আদর্শ হাইস্কুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category