• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে সোলার প্যানেলের তার চুরি-বিপাকে কৃষক

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
মেহেরপুরে সোলার প্যানেলের তার চুরি-বিপাকে কৃষক
মেহেরপুরে সোলার প্যানেলের তার চুরি-বিপাকে কৃষক

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে দুটি সোলার প্যানেলের প্রায় ১২ কয়েল তার রাতের আধারে কেটে চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা গত শুক্র ও শনিবার বুড়িপোতা গ্রামের ওলির চারা ও ডোবার মাঠে এই চুরির ঘটনা ঘটে। দুটি মাঠে প্রায় ১’শ বিঘা জমিতে সোলার প্যানেল থেকে সেচ দেওয়া হত।

শুষ্ক মৌসুমে ধান বা বোরো ফসল উৎপাদনে সেচ অপরিহার্য। আর এই সেচ প্রদানের জন্য ডিজেল বা বিদ্যুৎ ব্যবহার করতে হয়। তাতে ফসল উৎপাদন খরচ পড়ে অনেক বেশি। তা ছাড়া বর্তমানে ডিজেলের দাম বেড়ে যাওয়ায় বিকল্প পদ্ধতিতে সোলার সেচ পাম্পের মাধ্যমে সেচ সুবিধা নিচ্ছেন এলাকার কয়েকশত কৃষক।

কয়েকদিন অতিবাহিত হলেও প্যানেল দুটি মেরামত না হওয়ায় বিপাকে পড়েছেন এলাকার কৃষকরা। সীমান্তবর্তী এলাকা হওয়ায় দিনরাত মাদকসেবীদের লাইন লেগে থাকে। ক্ষতিগ্রস্থরা ধারণা করছেন মাদকের টাকা যোগাড় করতেই এধরণের কর্মকান্ড করে বেড়াচ্ছে বিভিন্ন এলাকায়।

ওলির চারা মাঠের সোলার প্যানেলের অপারেটর কামরুজ্জামান শামীম বলেন, সালেক সোলার পাওয়ার লিমিটেডের সহযোগিতায় আমার জমিতে এখানে ৭৮টি প্যানেল বসানো আছে। চার বছর যাবৎ আমি এই মাঠের প্রায় ৫০ বিঘা জমিতে সেচ দিয়ে আসছি। যা এলাকার চাষীরা সেচের সুবিধা পাচ্ছে।

গত শনিবার রাতে প্রায় ৬ কয়েল তার কেটে নিয়ে গেছে দূর্বৃত্তরা। তাতে আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এর আগেও রোজার ঈদের আগের রাতে একইভাবে তার চুরি করে নিয়ে যায় দূর্বৃত্তরা। বর্তমানে আমি চাষীদেরকে সেচ দিতে পারছিনা। ভবিষ্যতে কৃষক ও কৃষকের ফসলের যেন আর না হয় সেজন্য আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি পরবর্তীতে যেন আমাদের প্রকল্প যেন ক্ষতিগ্রস্থ না হয়।

এছাড়াও একই এলাকার ডোবার মাঠ থেকেও একই কায়দায় তার কেটে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এখবর লেখা পর্যন্ত থানায় জিডি করার প্রস্তুতি চলছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category