• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মেহেরপুরে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা শ্বশুরের! আদালতে মামলা, তদন্তের নির্দেশ

মেহেরপুরে সেনাবাহিনীর তল্লাশিতে দেশীয় অস্ত্রসহ দুই জামায়াত কর্মীসহ আটক ৩, মাইক্রো জব্দ

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
মেহেরপুরে সেনাবাহিনীর তল্লাশিতে দেশীয় অস্ত্রসহ দুই জামায়াত কর্মীসহ আটক ৩, মাইক্রো জব্দ
মেহেরপুরে সেনাবাহিনীর তল্লাশিতে দেশীয় অস্ত্রসহ দুই জামায়াত কর্মীসহ আটক ৩, মাইক্রো জব্দ

মেহেরপুরে জামায়াতের নির্বাচনী জনসভায় আসার পথে একটি মাইক্রোবাসে তল্লাশি করে দেশীয় অস্ত্রসহ দুই জামায়াত কর্মীসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

সোমবার বেলা ১১টার দিকে শহরের হোটেল বাজার মোড়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন মাইক্রো ড্রাইভার মোনাখালী গ্রামের সোহেল রানার ছেলে ইজারুল হক, জামায়াত কর্মী কামদেবপুর গ্রামের সাবদার আলীর ছেলে সাহারুল ইসলাম এবং খোকসা গ্রামের রবিউল ইসলামের ছেলে সেলিম রেজা। এসময় ঢাকা মেট্রো চ ১৯-৪১৪৬ নম্বরের মাইক্রোবাসটি জব্দ করা হয়।

জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি ফোল্ডেবল স্টিক, একটি ইলেকট্রিক শকার, চারটি ওয়াকিটকি, একটি ম্যাকাইভার যন্ত্র, ক্যামেরা ও চার্জার ।

জানা যায়, মেহেরপুরে জামায়াতের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে শহরের হোটেল বাজার মোড়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করে সেনাবাহিনীর একটি দল। এসময় এসময় ঢাকা মেট্রো চ ১৯-৪১৪৬ নম্বরের মাইক্রোবাস হোটেল বাজার মোড়ে পৌছালে সেটি তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে মাইক্রোর ভিতর থেকে তিনটি ফোল্ডেবল স্টিক, একটি ইলেকট্রিক শকার, চারটি ওয়াকিটকি, একটি ম্যাকাইভার যন্ত্র, একটি প্লাস, একটি চাইনিজ কুড়াল, ক্যামেরা ও চার্জার উদ্ধারসহ তাদের আটক করা হয়।

পরবর্তীতে মেহেরপুর সদর থানা পুলিশ এসে তাদেরকে আটক করে এবং আটককৃত মালামালসহ মাইক্রোবাসটি জব্দ করা হয়। আটককৃতদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশের এসআই বিএম রানা জানান, ফোল্ডেবল স্টিক, ইলেকট্রিক শকার, ওয়াকিটকি, ম্যাকাইভার যন্ত্র, প্লাস, চাইনিজ কুড়াল, ক্যামেরা ও চার্জার উদ্ধারসহ তাদের আটক করা হয়। এবিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category