সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে মানববন্ধন করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
রবিবার বিকেল ৪ ঘটিকার সময় মেহেরপুর সদর উপজেলার পিটিআই এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের মেহেরপুর সমন্বয়ক আখতারুজ্জামান হীরা। আরো বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শেখ রাসেল, হাবিব আহসান ও আফরোজা আক্তার। এ সময় বক্তারা ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য অন্তবর্তীকালীন সরকারের নিকট আহবান জানান। জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধনে অংশ নেয়।