সমাজে পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করতে মেহেরপুরে ৪২ নারীর মাঝে সেলাইমেশিন বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জন্মভূমি মেহেরপুর। বুধবার (৭ মে) বিকেলে শহরের খান কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আশাদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা অফিসার (রেজিঃ) আবুল মনসুর, বক্তব্য রাখেন আমঝুপি শিশু কিশোর সংগঠনের উপদেষ্টা আসাদুজ্জামান লিটন। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর আলম। দীর্ঘদিন ধরে সংগঠনটি সাবলম্বী প্রজেক্টর আওতায় জেলার পিছিয়ে পড়া মানুষদের মাঝে, ভ্যান রিক্সা, সেলাইমেশিন ও ঘর নির্মাণ করে আসছে।
অনুষ্ঠান বক্তারা বলেন, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ড ছেড়ে এখনকার প্রজন্ম মুঠোফোনের মতো আজব বাক্সের মধ্যে বন্দি হয়ে গেছে। কেউ কেউ মাদকাসক্ত হয়ে পড়ছে। ফলে তরুণরা আজ বিপথগামী। এভাবে সমাজের তরুণ প্রজন্মকে একত্রিত করে সামাজিক কর্মকান্ডে নিয়ে আসতে পারলে সমাজে কমবে অপরাধ প্রবণতা।