• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে সময়ের আলো পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২ মার্চ, ২০২৪
মেহেরপুরে সময়ের আলো পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মেহেরপুরে সময়ের আলো পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাঁকজমকপূর্ণভাবে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় ‘দৈনিক সময়ের আলো’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী। শনিবার (২ মার্চ) বেলা ১১ টায় প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন বাংলা একাডেমীর পুরষ্কার প্রাপ্ত কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী।

দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, মুজিবনগর সরকারী কলেজে সহকারী অধ্যাপক মুরাদ হোসেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু, সাবেক তুলা উন্নয়ন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ।

প্রধান অতিথী বলেন, “বয়স দিয়ে সব কিছু মাপা যায় না। সময়ের আলো বয়সে কনিষ্ঠ হলেও ইতোমধ্যে তারা সাংবাদিকতার ক্ষেত্রে অনেক গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করছে। আমাদের দেশে অনেক সংবাদপত্র রয়েছে। এই অনেকের মধ্যে যে অন্যতম হয়ে উঠবার যে ব্যাপার সেই জায়গাতে সময়ের আলো অনেকটা এগিয়ে আছে”।

অনুষ্ঠানে গাংনী প্রেসক্লাবের সহসভাপতি মজনুর রহমান আকাশ, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, যুগ্ম সম্পাদক জুরাইস ইসলাম, সাবেক সভাপতি রমজান আলী, চ্যানেল ২৪ স্টাফ রির্পোটার রাশেদুজ্জামান, সময় টিভি প্রতিনিধি বেন ইয়ামিন মুক্তসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category