• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
মেহেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
মেহেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

“পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সমনে রেখে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেছেন মেহেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগ।

রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। পরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম, উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, সহকারী কমিশনার শেখ তৌহিদুল কবীর, জেলা শিক্ষা অফিসার হজরত আলীসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ। সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় ১৭টি স্টলে ফলজ, বনজ ও ঔষধি গছের চারা শোভা পাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category