• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
মেহেরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
মেহেরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

জেলা যুব মহিলা লীগের আয়োজনে শনিবার (১৪ জানুয়ারি) বিকাল ৫টার সময় পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউল বশিরা পলির সভাপতিত্বে কম্বল বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাবেক সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম।

এসময় অন্যদের মধ্যে জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. রুত শোভা মন্ডল, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি লতিফুন্নেছা লতা,পৌর সভাপতি রোকসানা কামাল রুনু, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুনসহ জেলা যুব মহিলা লীগের বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদক ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ১ হাজার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category