• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
মেহেরপুরে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত
মেহেরপুরে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত

মেহেরপুরে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টার দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশনের মেহেরপুর সভাপতি আল আমিন বকুল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য এবিএম ফজলুল করিম।

প্রধান অতিথি বলেন, দেশটা আমাদের ভালো মন্দ সব কিছুই নির্ধারন করবে দেশের জনগন। বৈষম্য বিরোধী আন্দোলনের মূল লক্ষ্য ছিল সকল ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের চেষ্টা। বার বার দেশে বৈষম্যবিরোধী আন্দোলন হোক আর হাজার হাজার তরুন জীবন বিলিয়ে দিক এটা আমাদের কাম্য নয়। সে জন্য মানবতার মুক্তির জন্য ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামি আদর্শ কায়েম করা। সকল শিক্ষক নেতৃবৃন্দ, পুরানো কারিকুলাম বাদ দিয়ে নতুন করে নৈতিকতা, আদর্শ মানুষ গড়ার উপযোগী শিক্ষাক্রম প্রনয়ণ করার দাবী করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, যশোর কুষ্টিয়া অঞ্চলের সভাপতি ডা. আলমগীর বিশ্বাস ও মেহেরপুর জেলার উপদেষ্টা মাওলানা তাজউদ্দিন খাঁন। সম্মেলনে মেহেরপুর জেলার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category