• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে শিক্ষক দিবস পালিত 

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
মেহেরপুরে শিক্ষক দিবস পালিত 
মেহেরপুরে শিক্ষক দিবস পালিত 

“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু ” এই প্রতিপাদ্যে মেহেরপুরে শিক্ষক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার অয়োজন করা হয়। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদারের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহীদ শামসুজ্জোহা পার্ক থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর সরকারী কলেজে গিয়ে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভায় মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার এর সভাপত্বিতে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু ও বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিয়া খন্দকার এর সঞ্চালনায়  শিক্ষক দিবস নিয়ে আলোচনা করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম,  মেহেরপুর সরকারী কলেজের উপাধ্যাক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক,  জেলা  শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, সদর উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক কাবিলউদ্দীন, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের  প্রভাষক রফিকুল আলম বকুল, আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, আশরাফপুর দারুল সুন্নাত মাদ্রাসার শিক্ষক বরকতুল্লাহ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল হাশেমসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল,কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category