• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
মেহেরপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত
মেহেরপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

জামায়াত-বিএনপি’র হত্যা, ষড়যন্ত্র, অগ্নি সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে মেহেরপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) বিকালে এ উপলক্ষ্যে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের নেতৃত্বে মিছিলটি হোটেল বাজার এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর পৌরসভার সামনে গিয়ে শেষ করা হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, দেশে যখনই নির্বাচন আসে তখনই জামাত বিএনপির ওই সন্ত্রাসীরা বিদেশীদের সহযোগিতা নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাই। জামায়াত বিএনপির তান্ডবের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল থেকে তাদের ধিক্কার জানান বক্তারা

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আল মামুন, আমঝুপি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোর্শেদ সুমন সরকারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category