• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে রোভার আরএসএল রিফ্রের্শাস কোর্স অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
মেহেরপুরে রোভার আরএসএল রিফ্রের্শাস কোর্স অনুষ্ঠিত
মেহেরপুরে রোভার আরএসএল রিফ্রের্শাস কোর্স অনুষ্ঠিত

মেহেরপুরে রোভার স্কাউটসের আরএসএল রিফ্রের্শাস কোর্স অনুষ্ঠিত হয়েছে। জেলা রোভারের আয়োজনে শনিবার ছহিউদ্দীন ডিগ্রী কলেজে দিনব্যাপী এ কোর্স অনুষ্ঠিত হয়।
জেলা রোভারের সহ-সভাপতি নুরুল আহমেদের সভাপতিত্বে এবং জেলা রোভারের সম্পাদক ফররুখ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোভার অঞ্চলের খুলনা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি ও বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেইনার শরীফউদ্দীন। এছাড়াও বাংলাদেশ স্কাউটসের উডব্যাজার (সিএলটি সম্পন্নকারী) মুকিত জোয়ার্দার, জেলা রোভারের ডিআরএসএল আনোয়ার হোসেন, জেলা রোভারের কোষাধ্যক্ষ ও মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক রফিকুল আলম বকুল, জেলা যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সহকারী কমিশনার জাহির হোসেন চঞ্চল, মুজিবনগর সরকারী কলেজের আরএসএল রোকেয়া খাতুন, হেলাল উদ্দীন, নিমাই চন্দ্র রায়, ইলিয়াস হোসেন, গাংনী সরকারী কলেজের আসাদুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শাহানা মাহমুদা, ছহিউদ্দীন ডিগ্রী কলেজের আরএসএল ওয়াজেদুল ইসলাম, সহকারী কমিশনার ওয়াহিদুজ্জামান, মেহেরপুর সরকারী মহিলা কলেজের প্রভাষক জান্নাতুল নাঈমা, প্রভাষক বিপাশা খাতুনসহ জেলার বিভিন্ন কলেজের আরএসএল ও রোভার শিক্ষকরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে রোভার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং রোভার গ্রুপ গঠন এবং কিভাবে সংগঠন পরিচালনা করা হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন সেশন ও প্রাকটিক্যালের মাধ্যমে  রিফ্রের্শাস কোর্সের কার্যক্রম অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনব্যাপী এ কোর্স অনুষ্ঠিত হয়। সমাপনী বক্তব্যে খুলনা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি ও লিডার ট্রেইনার শরীফউদ্দীন বলেন, মেহেরপুর জেলা রোভার স্কাউটস রোভার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এ জেলার রোভার স্কাউটস এর ইতিহাস অত্যান্ত সমৃদ্ধ। জেলা রোভারকে শক্তিশালী করতে প্রতিষ্ঠানের ইউনিটকে শক্তিশালী করতে হবে বলে তিনি জানান। তিনি বাংলাদেশ স্কাউটস তথা মেহেরপুর জেলার রোভারদের উন্নয়নে সর্বোচ্চ সহযোগীতার করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category