• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
মেহেরপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
মেহেরপুরে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার সভার মধ্যদিয়ে মেহেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরের গণকবরে শহীদ বৃদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমালে অর্পণ করা হয়।

মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান পুষ্পমাল্য অর্পণ করেন।

এ সময় সেখানে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এসময় পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা-উল জান্নাহ, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহীন,বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

পুষ্পমাল্য অর্পণ পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category