মেহেরপুরে জাতীয় মৎস সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি র্যালী বের করা হয়।
জেলা প্রশাসক শামীম হাসানের নেতৃত্বে র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালী পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম নাজমুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা রোকনুজ্জামান। আলোচনা শেষে তিনজন মৎস চাষীকে ক্রেস্ট প্রদান করা হয়।