• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে মামার ধর্ষনের শিকার শিশু ভাগ্নে

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
মেহেরপুরে মামার ধর্ষনের শিকার শিশু ভাগ্নে
মেহেরপুরে মামার ধর্ষনের শিকার শিশু ভাগ্নে

নানী বাড়ি বেড়াতে এসে চাচাতো মামার ধর্ষনের শিকার হয়েছে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ১২ বছর বয়সী এক কন্যাশিশু। বুধবার (১৫ মার্চ) দুপুরে মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে তাকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শিশুটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী। অভিযুক্ত ধর্ষক শিশুটির আপন চাচাতো মামা ও দুই সন্তানের জনক স্থানীয় মুদি ব্যবসায়ী রিগান।

শিশুটির মা জানান, তিন দিন আগে বাড়ি থেকে মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায় ঐ শিশু। এদিন দুপুরে নানার বাড়িতে সে একাই ছিল। এ সময় প্রতিবেশী আপন চাচাতো মামা রিগান ওই বাড়িতেই তার হাত পা ও মুখ বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটির নানী এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার জানান, ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত রিগানকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category