• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে মহান মে দিবস পালন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১ মে, ২০২৩
মেহেরপুরে মহান মে দিবস পালন
মেহেরপুরে মহান মে দিবস পালন

আজ পয়লা মে। মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। ১২ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা কাজের দাবিতে ১৮৮৬ সালের এই দিন রাস্তায় নামেন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক হিসাবে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হয়ে আসছে।

সোমবার (১ মে) সকালে দিবসটি পালন উপলক্ষ্যে মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনার নেতৃত্বে শহরের পুরাতন বাসষ্ট‍্যান্ড এলাকা থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন,কার্যকরী সভাপতি নজরুল ইসলাম নজু, সহ সভাপতি মাহাবুব হোসেন, সহ সাধারণ সম্পাদক এরশাদ আলী, সহ সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন, শ্রমিককল্যাণ সম্পাদক রেজাউল হক, প্রচার সম্পাদক সেন্টু, কার্যকরী সদস্য আনারুল ইসলাম,মোঃ বাচ্চু মিয়া সহ জেলার সকল ইউনিটের শ্রমিক নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category