• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে মহান বিজয় দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
মেহেরপুরে মহান বিজয় দিবস পালিত
মেহেরপুরে মহান বিজয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক শামীম হাসান। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার এস এম নাজমুল হক। এরপর একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সিভিল সার্জন অফিস, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা ১৫ মিনিটে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী। এছাড়াও দিনব্যাপী রয়েছে নানা অনুষ্ঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category