• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে ভাঙ্গচুর ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫
মেহেরপুরে ভাঙ্গচুর ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মেহেরপুরে ভাঙ্গচুর ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মেহেরপুরের দিঘিরপাড়ায় বাড়ি ঘরে ভাঙ্গচুর ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সেলিম আহমেদ নামের এক ভুক্তভূগী।

রবিবার (২ মার্চ) রাতে দিঘিরপাড়ার ২নং ওয়ার্ডে সেলিম আহমেদের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেলিম আহমেদ একই এলাকার আজগর আলীর ছেলে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, একই এলাকার মাহাতাব আলীর ছেলে সুমন ও মোজাম্মেল হোসেনের ছেলে শামীমের নেতৃত্বে রবিবার বিকেলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ির বিভিন্ন অংশ তারা ভাংচুর করে। দীর্ঘদিন ধরে তারা আমাদের বসতভিটা থেকে উচ্ছেদ করাসহ চাঁদা দাবী করে আসছিল। আজকেও তারা আমার মায়ের কাছে চাঁদা দাবী করে। আমার মা চাঁদা দিতে রাজি না হওয়ায় তাদের সাথে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে তারা হামলা চালিয়ে বাড়ি ভাংচুর করে। এসময় তারা আমাদের প্রাণনাশের হুমকি দেয়। তারা যেকোন সময় আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে। এখন আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি। প্রশাসনের কাছে আমি এর সুষ্ঠ বিচার দাবী করছি। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এবিষয়ে জানতে মোজাম্মেল হোসেনের ০১৭৫৬ ৯৪৭১৮৬ নম্বরে যোগাযোগ করা হলে তিনি বাড়িতে না থাকায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category