• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে ভাউচার ব্যাতিত সার বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
মেহেরপুরে ভাউচার ব্যাতিত সার বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা
মেহেরপুরে ভাউচার ব্যাতিত সার বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা

ভাউচার ব্যাতিত সার বিক্রির অপরাধে মেহেরপুর সদর উপজেলায় নতুন মদনাডাঙ্গা বাজার এলাকার মেসার্স মাসুদ আল নূর নামক একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতি. দা.) মোহাম্মদ মামুনুল হাসান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ নতুন মদনাডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য, জ্বালানী গ্যাস, সার ও কীটনাশক তদারকি করা হয়। এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৫ ধারা অনুসারে ভাউচার ব্যতিত ৪০ বস্তা সার বিক্রয়ের জন্য ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মাসুদ আল নূরকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। সেই সাথে আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয় ভাউচার প্রদান-সংরক্ষণ করা জন্য এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বীজ/পণ্য ক্রয়-বিক্রয় করা হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলৌ জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category