• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে বেড়েছে শীতের তীব্রতা

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
মেহেরপুরে বেড়েছে শীতের তীব্রতা
মেহেরপুরে বেড়েছে শীতের তীব্রতা

এক দিনের ব্যবধানে আজ ভোর থেকে আবারও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে মেহেরপুর জেলা। এতে ব্যহত হচ্ছে যানবাহন চলাচল। কুয়াশার সাথে পাল্লা দিয়ে বেড়েছে শীতের তীব্রতা। এতে কর্মজীবী ও শ্রমজীবী মানুষের কষ্টের সীমা নেই।

বুধবার (২৪ ডিসেম্বর) ভোর থেকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সাদা কুয়াশায় দেখা যাচ্ছে না সামনের কোন কিছু। দুর্ঘটনা এড়াতে ধীরে চলছে সকল প্রকার যানবাহন। তবে সড়কগুলো অন্যান্য দিনের তুলনায় ফাঁকা হয়ে পড়েছে।

এদিকে গেল কয়েকদিন থেকেই বাড়ছে শীতের তীব্রতা। গেল রাত থেকে তীব্র শীতের কবলে পড়েছেন মেহেরপুর জেলার মানুষ। শীত উপেক্ষা করে আজ সকালে যারা ঘর থেকে বের হয়েছেন তাদের কষ্ট সীমাহীন। অতিরিক্ত গরম কাপড় পরেও শীত নিবারণ হচ্ছে না। শীত আর কুয়াশার মধ্যে ঘর থেকে বেরিয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা।

আজ সকাল ৬ টায় সর্বনিম্ন ১০.৬ ডিগ্রি সেলসিয়াস হলেও বেলা বাড়ার সাথে সাথে সকাল ৯ টায় তাপমাত্রা কমে ১০.৫ রেকর্ড করেছে মেহেরপুরের প্রতিবেশী জেলা চুয়াডাঙ্গা জেলা আবহাওয়া অফিস। যা এ অঞ্চলে এই মৌসূমের সর্বনিম্ন তাপমাত্রা।
বাইট: শ্রমজীবী ও কর্মজীবী মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category