মেহেরপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
“এসো সবাই ঐক্য গড়ি, সবার অধিকার রক্ষা করি” এই প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনে উদ্যোগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে মেহেরপুর তাহের ক্লিনিক মোড় থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবি নজরুল স্কুলের সামনে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্বদেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক দিলারা রহমান। পরে কবি নজরুল স্কুলের হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনে কর্মীরা অংশগ্রহণ করে।