মেহেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত
‘‘স্মাট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্বিমত্ত্বা ব্যবহার করি” এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৫মার্চ) সকাল সাড়ে ১০ টা সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম হাসান। বক্তব্য রাখেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক সজল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হোসেন, অতিরিক্ত পুুলিশ সুপার অব্দুল করিমসহ জেলার সরকারী কর্মকর্তা ও ব্যবসায়ীরা সভায় অংশ নেয়।