• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
মেহেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন
মেহেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

ভোক্তা অধিকার বাস্তবায়নে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরো শক্তিশালী করার আহবানের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে বিশ^ ভোক্তা অধিকার দিবস। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে দিবসটি পালনে শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় র‌্যালি ও আলোচনা সভা করা হয়।
“টেকই জীবনযাত্রায় ন্যায্য রুপান্তর’’ এই প্রতিবাদে গাংনী প্রেস ক্লাবের সামনের সড়ক থেকে র‌্যালিটি শুরু হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, ক্যাব মেহেরপর জেলা শাখা সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, ক্যাব উপদেষ্টা আবু সায়েম পল্টু, গাংনী উপজেলা শাখা সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা ও সাধারণ সম্পাদক মাহবুব আলম। র‌্যালিতে মেহেরপুর বীর মুক্তযোদ্ধা আহম্মেদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রভাষক এসএম রফিকুল আলম বকুল, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category